Logo
Logo
×

নগর জুড়ে

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৯ পিএম

মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ ও  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।


জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ) নুরে আলম, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আসাদুজ্জামান, জেলা গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী জাকির হোসেন, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল মিলন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন