ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি আসলামসহ না’গঞ্জের ৪ পুলিশ কর্মকর্তা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৩ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : ঢাকা রেঞ্জের জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
ক্লু-লেস ডাকাতি, দস্যুতা, খুন ও চুরি মামলার রহস্য উদ্ঘাটনে পুরস্কার পেয়েছেন জেলার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) মো. আ. হক শিকদার, মোহাম্মদ মিজানুর রহমান, রূপগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) নুরেআলম মিনা ও ১৩ জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ ও অন্যান্য কর্মকর্তাগণ।


