Logo
Logo
×

নগর জুড়ে

বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৪ পিএম

বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্ধ কারখানা চালু এবং বকেয়া টাকা পরিশোধের দাবি জানিয়ে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালিত হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ডিজাইন ডেসটিনেশন গার্মেন্টসের শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিকরা কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করেন শ্রমিকরা। 

 

সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, কলকারখানা অধিদপ্তরের সহকারী উপমহাপরিদর্শক ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবির, সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার খোকন,  কারখানার শ্রমিক সখিনা, উজ্জ্বল, রুবেল।

 

বক্তারা বলেন, পুলিশ লাইন তাগারপাড় অবস্থিত ডিজাইন ডেসটিনেশন লিমিটেড (ডিডিএল) গার্মেন্টস ১৬ ফ্রেব্রুয়ারি বন্ধ করে দেয়া হয়েছে। সকালবেলা শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখে কারখানা তালাবদ্ধ। শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধ করা হয়নি। এই কারখানার মালিকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। 

 

বক্তারা উল্লেখ করেন, শ্রম আইন অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধের কথা থাকলেও মালিক কখনো তা দেয় না। বরং মাসের পর মাসও শ্রমিকদের অপেক্ষা করতে হয় বেতনের জন্য। শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই কারখানাটি এভাবে বন্ধ করা হয়েছে। বকেয়া মজুরি-ওভারটাইম না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন