Logo
Logo
×

নগর জুড়ে

আমরা নারায়ণগঞ্জবাসীর সম্পাদক নাসির উদ্দিনের মাতার মৃত্যুতে শোক 

Icon

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪০ পিএম

আমরা নারায়ণগঞ্জবাসীর সম্পাদক নাসির উদ্দিনের মাতার মৃত্যুতে শোক 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন মন্টুর মাতা রুবিয়া বেগমের (৯১) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের সদস্যবৃন্দ।শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তারা।


শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। অচিরেই যেন মরহুমের পরিবার এ শোক কাটিয়ে উঠতে পারে সে কামনা করেন এবং মরহুমাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন সে প্রার্থনা করেন।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সড়ে ১০ টায়  চাষাড়া ইসলাম হার্ট সেন্টারে বার্ধক্যজনিত কারণে রুবিয়া বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.........রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গলাচিপা জামে মসজিদে তাঁর নামজের জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, রাজনৈতিক ব্যক্তিত্ব এড. তৈমুর আলম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ.টি.এম কামাল, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা কাদির দেওয়ান, এড. মাহাবুবুর রহমান ইসমাইল, রেড ক্রিসেন্ট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, জাফর উল্লাহ চেঙ্গিস, এড.নবী হোসেন, ইসলাম হার্ট সেন্টারের স্বত্বাধিকারী ডা.মো. নুরুল ইসলাম, মাহমুদ হোসেন, রমজানুল রশীদ, ভোরের সাথীর সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, আমরা নারায়ণগঞ্জবাসীর সহসাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, আশরাফউজ্জামান পাপ্পু প্রমুখ মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাদ আসর গলাচিপা জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে তার ছেলে মো. নাসির উদ্দিন মন্টু সকল শুভানুধ্যায়ী ও স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন