যুগের চিন্তা রিপোর্ট : তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির উদ্যোগে ২১ ফেব্রুয়ারী সকাল ৮টায় চাষাঢ়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুস্প অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিল তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির সভাপতি ডাঃ কামারুজ্জামান ভূঞা, কলেজের উপাধ্যক্ষ ডাঃ শারমিন আক্তার ভূঞা, অধ্যাপক ডাঃ মোঃ আশরাফুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ সাঈদ হাসান খান, ডাঃ আব্দুল্লাহবেগ, ডাঃ মোঃ ফিরোজ, হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির সহ-সভাপতি ডাঃ মনীন্দ্র চন্দ্র, ডাঃ কানাইলাল ভৌমিক, ডাঃ মোঃ হানিফ মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ মুজ্জাফর আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক ডাঃ মোঃ হারুনুর রশীদ, মহিলা সম্পাদিকা ডাঃ রোকেয়া বেগম, ডাঃ জোৎস্না আক্তার, দপ্তর সম্পাদক ডাঃ কাজী মোঃ নজরুল ইসলাম, ডাঃ দিপক দাস, ডাঃ রায়হান, ডাঃ নুরজাহান, ডাঃ ফেরদৌস আরা তাবাছুম, ডাঃ আসমা আক্তার, শিক্ষক-শিক্ষিকা ও কলেজের শিক্ষাথীবৃন্দ।


