Logo
Logo
×

নগর জুড়ে

ভাষা শহীদদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

Icon

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ পিএম

ভাষা শহীদদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাচা কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সভাপতি অরুণ কুমার দাস,  মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, ফতুল্লা থানা কমিটির সভাপতি রঞ্জিত মন্ডল, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, সদস্য সচিব ভজন চন্দ্র দাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন