স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে । শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে আজমেরী ওসমান এর পক্ষ থেকে চাষাঢ়া শহীদ মিনার মিনরে এ শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ-সংগঠন।
আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায় নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও কল্যাণ ফাউন্ডেশন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৮১০), জেলা ট্রাংকলরি কভারভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (বরফকল), জেলা গার্মেন্টস ও নিট ডাইং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


