Logo
Logo
×

নগর জুড়ে

রহিম মুন্সীর নেতৃত্বে শহীদ মিনারে হকার্স লীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পিএম

রহিম মুন্সীর নেতৃত্বে শহীদ মিনারে হকার্স লীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর হকার্স লীগের সভাপতি আ. রহিম মুন্সীর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর হকার্স লীগের নেতৃবৃন্দ। শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর হকার্স লীগের সহসভাপতি আ. গনি, মোহাম্মদ আলী, মো. মোহসীন, শাহ্ আলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক তাছির, সহপ্রচার সম্পাদক মো. সোহেল, মো. নাসির প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন