শহিদ মিনারে বিআরডিবি নারায়ণগঞ্জ পরিবারের শ্রদ্ধা জ্ঞাপন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল হোসেনের নেতৃত্ব বিআরডিবি নারায়ণগঞ্জ পরিবার।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রভাত ফেরি শেষে চাষাড়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার নমিতা রানী মণ্ডল, জুনিয়র অফিসার আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অফিস সহকারী শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


