Logo
Logo
×

নগর জুড়ে

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ পিএম

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা ।

 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক অরুণ দাস, জেলা পূজা পরিষদ নেতা কৃষ্ণ আচার্য, সুজন দাশ, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, সদস্য সচিব ভজন চন্দ্র দাস প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন