চাষাঢ়ায় অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : চাষাঢ়া থেকে রাকিব নামে একজনের মোটর সাইকেল ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে মোটর সাইকেলটি ছিনতাইসহ অ সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে বলেও জানা যায়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ফেব্রয়ারি) রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে রাকিব বাদী হয়ে সায়েম (২৪), সানি (৩০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাকিব বুধবার রাতে চাষাঢ়া কলেজ রোড এলাকা থেকে শিবু মার্কেটে তার বাসায় যাচ্ছিলেন। রাত ১০ টার দিকে রাকিবের মোটর সাইকেলের গতি রোধ করে সায়েম ও সানিসহ বেশ কয়েকজন। এসময় তারা রাকিবকে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল-৪৪-৮০১০) এবং কাগজ পত্র ছিনিয়ে নিয়ে যায়। সেই সাথে তারা একটি সাদা কাগজেও রাকিবের স্বাক্ষর নিয়ে নেয় বলে অভিযোগ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, মোটর সাইকেল ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


