শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে মজিবুর রহমানের শ্রদ্ধা
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রয়াত ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার ৩৩তম শাহাদাৎ বার্ষিকীতে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মো.মজিবুর রহমানসহ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) সকালে ১০ টায় চাষড়া শহিদ মিনার থেকে শোক র্যালি শুরু করে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের সমাধিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এর নেতৃত্বে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।এ সময়ে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, হাসেম, মনির, আহম্মদ, জুয়েল, রুহুল, রাজ্জাকসহ প্রমুখ ।


