Logo
Logo
×

নগর জুড়ে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা 

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫০ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত একেএম সামসুজ্জোহা ও তাঁর সহধর্মিনী ও ভাষা সৈনিক রত্নগর্ভা মরহুমা নাগিনা জোহা এবং প্রয়াত এমপি নাসিম ওসমানসহ ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ২ নং রেল গেট সংলগ্ন আওয়ামী লীগ অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মাসদাইর (নাসিক) কবরস্থানে ওসমান পরিবারের  প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করে এ শ্রদ্ধা নিবেদন করের তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাশেদুল হাসান অভি, সহসভাপতি শুভ চন্দ্র, হাসিব হোসেন, ইয়াসিন আরাফাত রিয়াদ, সাধারণ সম্পাদক মো.মানিক শেখ যুগ্ম সম্পাদক মো. সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো. মোকলেস, দপ্তর সম্পাদক রিজন চন্দ্র চৌধুরী, সদস্য রাসেল মাহমুদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন