Logo
Logo
×

নগর জুড়ে

ছাত্রনেতা ফারহানা মুনার বাবা আর নেই

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ পিএম

ছাত্রনেতা ফারহানা মুনার বাবা আর নেই
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ফারহানা মানিক মুনার বাবা মো. মানিক হোসেন (৫৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর শহরের নিতাইগঞ্জ মোড়ে মরহুমের জানাজার নামাজ শেষে নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, রোববার হঠাৎ শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা বোধ করলে শহরের ইসলাম হার্ট সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত ডাক্তার ২০মিনিটের মধ্যে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শহরের মধ্যে কাছাকাছি লাইফ সাপোর্ট সুবিধা সম্পন্ন কোন হাসপাতাল না থাকায় এম্বুলেন্সে সাইনবোর্ডে অবস্থিত প্রো-একটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্য সাড়ে ৭ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

শহরের উত্তর নলুয়া এলাকার বাসিন্দা মানিক হোসেন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ মহানগর কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন