শহীদ শাব্বির স্মরণে শোক র্যালি ও কবর জিয়ারত মঙ্গলবার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৪ পিএম
সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সন্ত্রাস ও মাদক বিরোধী আন্দোলনের পথিকৃত বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শহীদ শাব্বির আলম খন্দকারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও কবর জিয়ারত করা হবে।
মঙ্গলবার (১৮ ফ্রেরুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে এ শোক র্যালির আয়োজন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং ১৮ ফ্রেরুয়ারি জাতীয় সন্ত্রাস ও মাদক বিরোধী দিবস ঘোষণার দবিও জানানো হয়। দল মত জাতি ধর্ম নির্বিশেষে শোক র্যালিতে যোগদানের জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।


