Logo
Logo
×

নগর জুড়ে

আনন্দধাম সাহিত্য পরিষদের অভিষেক ও সংবর্ধনা 

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৮ পিএম

আনন্দধাম সাহিত্য পরিষদের অভিষেক ও সংবর্ধনা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বসন্তের পড়ন্ত সন্ধ্যায় আনন্দধাম সাহিত্য পরিষদের অভিষেক ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় শহরের বিবি রোডের সায়াম প্লাজায় সংগঠনের প্রধান কার্যালয় এ অভিষেক ও সংবর্ধনার আয়োজন করা হয়।


আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি এএসএম এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান তানভীর হায়দার খান। তিনি সদস্যদের হাতে ক্রেস্ট, স্মারক গ্রন্থ ও পরিচয় পত্র তুলে দেন। 


প্রধান আতিথির বক্তব্যে তানভীর হায়দার খান বলেন, সাহিত্য ও সংস্কৃতিক বিকাশে আনন্দধাম সাহিত্য পরিষদ কল্যাণমুখী কাজ করে যাচ্ছে তাতে আমি অভিভূত আনন্দিত ও উচ্ছ্বাসিত। কবিদের উপস্থিতি স্বরচিত কবিতা আবৃত্তি, সুন্দর আয়োজন স্মারক শুভেচ্ছা ও হৃদয়ের স্পন্দন স্মারক গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানে সর্বাঙ্গীন সুন্দর সফল করায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। 


অনুষ্ঠানে আনন্দধামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানভীর হায়দার খান, নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, মহাসচিব আজিজুল ইসলাম বাবু, আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি এএসএম এনামুল হক প্রিন্স, সহসভাপতি ডা. মো. মোনতাছির আহমেদ, মো.শহিদুল্লাহ্ শিশির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ডালিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইউকে দাস, সমাজকল্যাণ সম্পাদক মো.মামুন হোসেন, সাহিত্য সম্পাদক মৃত্যুঞ্জয় দত্ত এবং সাংগঠনিক সম্পাদক আবুল খায়েকে সংবর্ধনা দেওয়া হয়।


সংগঠনের সহসভাপতি ডা. মোনতাছির আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি, কবি ও সাংবাদিক মো. শহিদুল্লাহ্ শিশির, সনাতন আনন্দধাম সভাপতি শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক অমল মন্ডল, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, পরিচালক মাকসুদুর রহমান লিটু, পরিচালক খোকন গাজী প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন