Logo
Logo
×

নগর জুড়ে

আনোয়ার হোসেন স্মরণে দোয়া ও কাঙ্গালী ভোজ

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১ পিএম

আনোয়ার হোসেন স্মরণে দোয়া ও কাঙ্গালী ভোজ
Swapno

যুগের চিন্তা ২৪ : জাতীয় যুব সংহতি নেতা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন স্মরণে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় যুব সংহতি ও বন্ধু মহলের উদ্যোগে জেলা জাতীয় পার্টির সাবেক কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

 

জাতীয় যুব সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক এস.এম.রাজু হোসেন রাজার সভাপতিত্বে স্মরণ সভায় স্মৃৃতি চারণ করে বক্তব্য রাখেন, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, জাতীয় পার্টি সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি কাজী মো. মোহাসীন, যুবলীগ নেতা মো. ইকবাল আহম্মেদ রিপন প্রমুখ। 

 

এ সময় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক এড.সাহিদুল ইসলাম টিটু, সহ সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন খোকন ও আমিনুল ইসলামসহ জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আবু বক্কর সিদ্দিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন