স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, এবারের বসন্তটা একটু আলাদা। কারণ সামনেই জাতির পিতার জন্ম বার্ষিকী। এ বছর আমরা সব অনুষ্ঠানই জাতির পিতাকে উৎসর্গ করেছি। তিনি না থাকলে এই বাংলাদেশ পেতাম না।
বসন্ত উৎসবও পেতাম না। এই আনন্দ উৎসব আমাদের ধর্মীয় মূল্যবোধ, শ্রদ্ধাবোধ সব একসাথে যোগ করে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবো। এই শহিদ মিনার আমাদের শ্রদ্ধার জায়গা। সকল অনুষ্ঠান আয়োজন, সব কিছুর সাথে আমরা নারায়ণগঞ্জবাসী ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণ করবো।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় চাষাড়া শহীদ মিনারে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’ উৎসব উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাড. শরিফ হোসেন, বন্দর শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক সামিয়া আক্তার, চেতনা মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক একাডেমির সভাপতি বদিউজ্জামান খান প্রমূখ।


