Logo
Logo
×

নগর জুড়ে

সবজির গাড়িতে বিপুল সংখ্যক ফেনসিডিল, আটক ২

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫ পিএম

সবজির গাড়িতে বিপুল সংখ্যক ফেনসিডিল, আটক ২
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীতে সবজি বহনকরা পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩শ বোতল ফেনসিডিলসহ পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এ সময় আটকরা হলেন, মাদারীপুর জেলার নয়াচর এলাকার সেকান্দার আলীর ছেলে মো. রিপন কাজী ও একই জেলার পশ্চিম খাগদি শেরে বাংলা এলাকার মো. হোসেন হাওলাদারের ছেলে মো. কোরবান হাওলাদার। এ সময় ওই পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পাঁচটা দশ মিনিটের দিকে শহরের কালিরবাজার পুরান কোর্ট সংলগ্ন জনতা ব্যাঙ্কের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। তরে ডিবি পুলিশ ফেনসিডিলের মূলহোতা মাজহারুল ইসলাম ও মাছুম বিল্লাহকে আটক করতে পারেননি। তারা পলাতক রয়েছেন।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন