স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জম্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে “বঙ্গবন্ধু স্বর্ণ পদক’’ শিশু কিশোরদের সংগীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার অংশ হিসেবে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নার্সারী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ৪টি বিভাগে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা আরম্ভ হয়।
এ সময় আবৃত্তি প্রতিযোগিতায় ৩৪৮ জন এবং সংগীত প্রতিযোগিতায় ১৯২ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। কণ্ঠ শিল্পি চম্পা বনিক ও ইউসুফ আহমেদ খান সংগীতে এবং শিল্পি তামান্না তিথি ও এনামুল হক বাবু আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
এছাড়া প্রতিযোগিতায় ক্লাবের যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাহিত্য ও সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক অংকন চন্দ্র সাহা, প্রাক্তন শুটিং সম্পাদক শফিকুজ্জামান, কার্যকরি সদস্য মোস্তফা কামাল, আলী আকরাম তারেক, আসাদুজ্জামান সুজন, সাধারণ সদস্য আনোয়ারুল আলম বাবু, খোন্দকার মাহবুবুল আলম সোহেল, কমর উদ্দিন আহাম্মদ, আজাদুর রহমান, সাইফুল ইসলাম মাসুম, খায়রুন নাহার, জাতীয় শুটার সুরাইয়া আক্তার, মাহমুদুল হাসান সজীবসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবং আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সংগীত প্রতিযোগিতার ২য় বাছাই পর্ব ও আবৃত্তি চুড়ান্ত প্রতিযোগিতা এবং ১৩ মার্চ শুক্রবার সংগীত চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ মার্চ মঙ্গলবার চিত্রাংকন প্রতিযোগিতা ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতার রেজিষ্ট্রেশনের শেষ তারিখ আগামী ১০ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত চলবে।


