শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার : অহীন্দ্র কুমার মন্ডল
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের ব্যবস্থা করেছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক কার্যকরী পদক্ষেপ সফল হয়েছে।
একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গলাচিপা কলেজ রোড এলাকায় ৩৬নং গলাচিপা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষায় অত্যন্ত দক্ষ শিক্ষক আছে, আছে মেধাবী শিক্ষার্থী। দুইয়ের সমন্বয়ে চমৎকারভাবে এগিয়ে চলেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ের ফলাফল ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীও অত্যন্ত দক্ষ। এলাকাবাসী অনেক সচেতন। বিদ্যালয়ের আমি সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। বিদ্যালয়ের যেকোন সমস্যা সমাধানে আপনারা আমাকে পাশে পাবেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাজট্রিস এর সভাপতি খালেদ হায়দার খান কাজল এর সাবির্ক তত্বাবধায়নে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইলমে রাজী খান দীবার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মজিব আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গুলশান আরা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বিন নাহার ও গলাচিপা বালকের প্রধান শিক্ষক অজিত কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিট এর সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


