সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : রাজনীতিক-কলামিস্ট এড. তৈমূর আলম খন্দকার রচিত ‘জাতীয় নির্বাচন ২০১৮ পোস্টমর্টেম’ গ্রন্থের প্রকাশনা-পাঠ ও আলোচন সভা অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আবদুস সালাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বরেণ্য রাজনীতিক-বিজ্ঞানী ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-ঐক্যফ্রন্ট সভাপতি, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
বিশেষ অতিথি থাকবেন, বরেণ্য রাজনীতিক ও প্রথম জাতীয় পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, বরেণ্য রাজনীতিক ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরেণ্য রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, বরেণ্য রাজনীতিক সাইফুল হক, বরেণ্য রাজনীতিক অধ্যাপক নুরুল আমীন বেপারী, বরেণ্য রাজনীতিক মোয়াজ্জেম হোসেন আলাল ও বরেণ্য রাজনীতিক জোনায়েদ সাকী।
আয়োজনে সবাইকে স্ববান্ধব আমন্ত্রণ জানিয়েছেন রাজনীতিক-কলামিস্ট এড. তৈমূর আলম খন্দকারের তনায়া ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।


