Logo
Logo
×

নগর জুড়ে

সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : বাবুল

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪ পিএম

সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : বাবুল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর থেকে অদ্যবদি আমরা বিচার চেয়ে আসছি, আন্দোলনে আমরা অবিচল ছিলাম, আজও আছি। যতদিন বিচার না হবে ততদিন এই আন্দোলন চলমান থাকবে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক প্রতীকী অনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।

 

নজরুল ইসলাম বাবুল সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করে ৫ দফা দাবি জানিয়ে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত ঘটনা তদন্তের বিষয়ে সরকার ও তদন্ত সংস্থার গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি প্রেসনোট জারি করতে হবে। তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ডিআইজি কর্মকর্তাদের মধ্যে থেকে ৫ সদস্যের একটি পরার্মশক ও তদারক কমিটি গঠন করতে হবে। 

 

তিনি বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে সম্পাদক পরিষদকে প্রতিমাসে অন্তত একবার জানাতে হবে। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে সাগর-রুনির খুনিদের গ্রেফতার করে বিচার কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া সাগর-রুনি ছাড়া বিচারবর্হিভুত সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার অপরাধে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে অগ্রাধিকার ভিত্তিতে বিচার করতে হবে।

 

কর্মসূচিত সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ আল মাসুদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, নারায়নগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হাসান কচি, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

 

দুপুর দেড়টার দিকে পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন