Logo
Logo
×

নগর জুড়ে

বিচারহীনতার সংষ্কৃতিতে আজকে আমরা নিমজ্জিত : মাসুম

Icon

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২ পিএম

বিচারহীনতার সংষ্কৃতিতে আজকে আমরা নিমজ্জিত : মাসুম
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন, তদন্তকারী সংস্থা ভালো করে জানে কারা সাগর-রুনিকে হত্যা করেছে। কিন্তু র‌্যাব যখন কোন হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নেয় তখন কোন অদৃশ্য হাতের ইশারায় এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ হয়ে যায়। বিচারহীনতার সংষ্কৃতিতে আজকে আমরা নিমজ্জিত। 

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।

 

মাহবুবুর রহমান মাসুম বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকরা আল্টিমেটাম দিলে সেই আল্টিমেটাম ফেলে দেওয়ার ক্ষমতা সরকারের থাকে না। সাংবাদিকদের মধ্যকার বিভক্তিই সরকারকে উৎসাহিত করেছে সাগর-রুনি হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। সাগর-রুনি যখন দেশকে ভালোবেসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছিলো। 


তিনি আরও বলেন, যারা দেশকে বিক্রি করে দিতে চায়, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিতে চায়, সাগর-রুনি সেই তথ্য সংগ্রহ করছিলো সেই তথ্য প্রকাশের আগেই তাদের লাশ হতে হয়েছে। এ হত্যাকাণ্ডের পরে খুনিদের বিচার হচ্ছে না। হাইকোর্ট বারবার যখন বলে এটা নিষ্পত্তি করার জন্য তখনও ওই প্রতিবেদন দেওয়ার জন্য মাসের পর মাস সময় দেওয়া হয়। গতকালকেও এরপুনরাবৃত্তি হয়েছে।

 

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কর্মসূচিত সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ আল মাসুদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিমসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

 

দুপুর দেড়টার দিকে পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন