Logo
Logo
×

নগর জুড়ে

এ শহরে বসন্ত এসেছে

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ পিএম

এ শহরে বসন্ত এসেছে
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আজি বসন্ত এসে গেছে। যদিও বর্ষপঞ্জী অনুযায়ী এটি মাঘের শেষ সপ্তাহ, কাগজে কলমে শীতকাল। কিন্তু, লোকচক্ষুর আড়ালে শহরের রেলীবাগান সংলগ্ন সিটি কর্পোরেশনের গ্যারেজে ফোটা শিমুলের ঘোষণা, বসন্ত এসে গেছে। 

 

শহরের ব্যস্ততম সড়ক পাশে এক টুকরো বসন্তের এই আগমনী সহসা কারো চোখে পড়ে না। কারণ, এ দৃশ্য দেখতে হলে আপনাকে ঊর্ধমুখী হতে হবে। 


আর, স্থানটি ঊর্ধমুখী হওয়ার জন্য মোটেই নিরাপদ নয়। এখানে সবাই ব্যস্ত। কারো দেখা, না দেখার পরোয়া না করেই এখানে শিমুলের ডালে গুটি ভেঙ্গে বেরিয়ে এসেছে রক্তলাল শিমুল ফুল। তারই আকর্ষণে এসে জুটেছে দীর্ঘচঞ্চু মধুচোর পাখী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন