Logo
Logo
×

নগর জুড়ে

মেট্রো হল-গুলিস্তান ডাবল ডেকার সার্ভিস চালু 

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬ পিএম

মেট্রো হল-গুলিস্তান ডাবল ডেকার সার্ভিস চালু 
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জের মেট্রোহল থেকে ঢাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস চালু হয়েছে।  রোববার সকাল সাড়ে সাতটায় নতুন এবাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি নারায়ণগঞ্জ ডিপোর ম্যানেজার আব্দুল কাদির জিলানী।   


বিআরটিসি নারায়ণগঞ্জ ডিপোর ম্যানেজার আব্দুল কাদির জিলানী বলেন, মেট্ট্রো হল থেকে বিআরটিসির ১০টি ডাবল ডেকার দিয়ে যাত্রী পরিবহন শুরু হলো। মেট্রো সিনেমা হল সংলগ্ন কাউন্টার ছাড়াও জেলা পরিষদ, শিবু মার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি এবং গুলিস্তান পাতাল মার্কেটের সামনে ৬টি কাউন্টার বসেছে। এছাড়া পূর্বের মতো নারায়ণগঞ্জ ১নং রেলগেট থেকে ঢাকার গুলিস্তান সিনেমা হলের পূর্বদিকে মহানগর নাট্যমঞ্চের সামনে যে ডাবল ডেকারগুলো চলছে সেই সার্ভিসটিও অব্যাহত থাকবে। 


তিনি বলেন, ‘আমরা যাত্রীদের প্রচুর সাড়া পাচ্ছি। সরকারি পরিবহনে এমন সাড়া পাওয়া সত্যিই আমাদের উৎসাহিত করছে। যাত্রীদের উন্নত সেবা দিতে পেরে ভালো লাগছে।’ 


প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুইযুগ বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস। গত ২৪ অক্টোবর চালু হওয়া ডাবল ডেকার (দ্বিতল) বাস সার্ভিস নারায়ণগঞ্জের মানুষের মন জিতে নেয়। ৭৫ টি সিটের ডাবল ডেকার এই বাস মাত্র চারটি স্টপিজে যাত্রী তুললেও পুরো রাস্তায় আর কোথাও যাত্রী উঠায়ও না, এমনকি নামায়ও না।

 

এছাড়া সুশ্রী, মার্জিত চালক এবং টিকেট কাউন্টারে সুশৃঙ্খল সার্ভিস যাত্রীদের মন কেড়েছে। যার ফলে অন্য যে কোন পরিবহন বাদ দিয়ে মানুষ সরকারী এই বাস সার্ভিসের প্রতিই বেশি আকৃষ্ট হয়েছে। শহরের দুটি যায়গা থেকে চালু করা বিআরটিসি ডাবল ডেকারের ভাড়া মাত্র ৩০টাকা। 


এদিকে ৩০ টাকায় যাত্রী পরিবহন করায় এবং যাত্রীদের উন্নত সেবা প্রদান করায় বিআরটিসি ডাবল ডেকার কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জিএম আরমান।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন