Logo
Logo
×

নগর জুড়ে

জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৬ পিএম

জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯  ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। 


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আল আমিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলার নির্বাহী শুল্ক সরকার, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলার  চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিন, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদোরা বিনতে হোসাইন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন