Logo
Logo
×

নগর জুড়ে

প্রমাণ হয়েছে ওসমান পরিবার একটা ঘাতক পরিবার : রফিউর রাব্বি

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪ পিএম

প্রমাণ হয়েছে ওসমান পরিবার একটা ঘাতক পরিবার : রফিউর রাব্বি
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নিহত ত্বকী পিতা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার পরে তদন্তকারী সংস্থা তাদের তদন্ত সম্পূর্ন করে চার্জশীট দাখিলের জন্য সাংবাদিকদের বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে এই ১১ জন ত্বকীকে হত্যা করেছে। এবং তারা বললেন যে, দ্রæতই তারা এটি আদালতে পেশ করবেন। 


এই তদন্তে র‌্যাব তো একটি সরকারি তদন্তকারী সংস্থা তারা তো ভিক্টিম (যারা নির্যাতনের শিকার) তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই চার্জশীট করে নাই। যদি তারা মিথ্যা চার্জশীট সংবাদ সম্মেলনে হাজির করে তাহলে সরকারের উচিৎ র‌্যাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। আর যদি তা না হয়ে থাকে সঠিক তদন্ত হয়ে থাকে সেটির বিচার শুরু করা সরকারের দায়িত্ব। 


ভয় দেখিয়ে এই সমস্ত অপরাধীদের রক্ষা করা যাবে না। যারা বিচার চায় তাদের মুখ বন্ধ করার কোন কারণ নেই। তাদের ভয় পেয়ে বিচার চাওয়া থেকে ছিঁটকে যাবো না। নারায়ণগঞ্জে এর উদাহরণ রয়েছে। ত্বকী হত্যার পড়ে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এবং প্রমানিত হয়েছে ওসমান পরিবার একটা ঘাতক পরিবার। তারা একটি খুনী পরিবার। এটা সারা দেশে এবং বিশ্বে প্রমাণ হয়েছে। 


শনিবার (৮ ফেব্রæয়ারি) নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে ত্বকী হত্যার ৮৩ মাস পূর্তি উপলক্ষ্যে ‘চিহ্নিত খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে’ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ধারাবাহিক মোমশিখা প্রজ্জ্বালন কর্মসূচীতে রফিউর রাব্বি এ কথা বলেন।  


তিনি আরো বলেন, রফিউর রাব্বি বলেন, এমন কোন মাস নেই হত্যা, খুন, ধর্ষণের বিরুদ্ধে আমাদের রাজপথে দাড়াতে হচ্ছে না। বিচার চাইতে হচ্ছে না। অথচ স্বাভাবিক নিয়মে হত্যা, খুন ও ধর্ষণসহ অপরাধের বিচার হওয়ার কথা ছিল। অপরাধীদের আইনের আওতায় আসবে, সরকার স্বাভাবিক নিয়মে অপরাধীদের বিচার করবে। 


সরকার মানুষের নিরাপত্তার নিশ্চিতের শপথ বাক্য পাঠ করলেও তারা  শপথ ভঙ্গ করছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, আপনাকে মাদার অব হিউম্যানিটি বলা হয়। যদি সত্যিই আপনি মাদার অব হিউমিনিটি হয়ে থাকেন তাহলে অবিলম্বে ত্বকী, সাগর-রুনি, তনুসহ সকল হত্যাকান্ডের বিচারের নির্দেশ দিয়ে প্রমাণ দিবেন। এবং অবিলম্বে ত্বকী, সাগর-রুনি,তনু, চঞ্চল, আশিক ভুলুসহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে।


এ সময় সংগঠনের সভাপতি ভবানী শঙ্করের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, খেলাঘর আসর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওয়াকার্স পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি বিমল কান্তি প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন