Logo
Logo
×

নগর জুড়ে

জালাপিনো রেস্টুরেন্টে মাসব্যাপি শুরু হচ্ছে ফটো এন্ড ফুড ফেস্টিভেল

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯ পিএম

জালাপিনো রেস্টুরেন্টে মাসব্যাপি শুরু হচ্ছে ফটো এন্ড ফুড ফেস্টিভেল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীরর চাষাঢ়ায় প্রান কেন্দ্রে জালাপিনো রেস্টুরেন্টে মাসব্যাপি শুরু হচ্ছে ফটো এন্ড ফুড ফেস্টিভেল। নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) এবং জালাপিনো রেস্টোরেন্টের যৌথ উদ্যোগে আগামী ১৪ই ফেব্রæয়ারী থেকে শুরু হচ্ছে এ প্রদর্শনী। চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। 

 

প্রতিদিন দুপুর বারটা থেকে রাত দশটা পর্যন্ত জালাপিনো রেস্টুরেন্টে সকলেই প্রিয়জন নিয়ে ছবি দেখার পাশাপাশি উপভোগ করতে পারবেন নানান সুস্বাদু খাবার। প্রদর্শনীতে স্থানীয় ফটোগ্রাফার ছাড়াও থাকবে আন্তর্জাতিক ফটোগ্রাফারদের নান্দনিক সব ছবি।  

 

প্রদর্শনীতে বিশেষ ছাড়ে কিনতে পারবেন নিজের পছন্দের ছবিটি। এছাড়া খাবারেও থাকবে বিশেষ মূল্যছাড়। প্রদর্শনী থেকে আয়ের অর্থ ব্যায় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। 

 

এ বিষয়ে ৮ ফেব্রæয়ারী জালাপিনো রেস্টুরেন্ট ও এনপিসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় এসময় এনপিসির পক্ষে জয় কে রায় চৌধুরী ও জালাপিনো রেস্টুরেন্টের পক্ষে আফজাল হোসেন পন্টি চুক্তি স্বাক্ষর করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন