Logo
Logo
×

নগর জুড়ে

দীপক শিপনের নেতৃত্বে সম্মেলনে পূজা উদযাপন পরিষদ

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ পিএম

দীপক শিপনের নেতৃত্বে  সম্মেলনে পূজা উদযাপন পরিষদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলনকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে  বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক পূজা উদযাপন পরিষদের  নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেছেন ।


শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর , ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর কালীবাজার চারারগোপ এলাকায় এসে জড়ো হয় । পরে সকাল সাড়ে নয়টায় নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে পুরান কোর্ট সংলগ্ন সরাসরি গণগ্রন্থাগারে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের মূল র‌্যালিতে অংশগ্রহণ করেন ।


জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে প্রস্ততিমূলক সভা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন ।


এতে উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সাংবাদিক উত্তম সাহা, সুশীল দাস, হিমাদ্রি সাহা হিমু, কমলেশ সাহা, কৃষ্ণ আচার্য, তপন ঘোপ সাধু, তপন দাস, সোনারগাঁ কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর কমিটির সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, রূপগঞ্জ কমিটির সভাপতি রমাকান্ত সরকার, আড়াইহাজার কমিটির সভাপতি হারাধন চন্দ্র দে প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন