স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পুনরায় নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ ।
শুক্রবার (৭ ফেব্রæয়ারি ) সন্ধ্যায় নগরীর চাষাঢ়াস্থ কমান্ডার গোপিনাথ দাসের বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও মহানগরে সভাপতি লিটন চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে এই শুভেচ্ছা জানান ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি রঞ্জিত মন্ডল, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, সদস্য সচিব ভজন দাস, শংকর কুমার ।


