স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে নারায়ণগঞ্জের সিটি করপোরেশনে উদ্যোগে কেন্দ্রীয় এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থায়ী স্বাস্থ্য কমিটির সভাপতি কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, ডা. ফারহানা, নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগম, মদনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, হাম-রুবেলা ক্যাম্পেইনে নারায়ণগঞ্জে ৯ মাস থেকে ১০ বছর বয়সী দুই লাখ ৬৩ হাজার ৮শ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
এ বিষয়ে বক্তারা বলেন, আমাদের দেশে বেশির ভাগ শিশু ৫ বছরের নিচে হাম ও রুবেলা রোগে আক্রান্ত হয়। নারায়ণগঞ্জে এবার ২ লাখ ৬৩ হাজার ৮শ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। এ লক্ষ বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৯ ফেব্রæয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ক্যাম্পেইন করা হবে।


