Logo
Logo
×

নগর জুড়ে

ভোট, ভাত ও গণতন্ত্র রক্ষার দাবীতে সিপিবি’র মানববন্ধন

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৯ পিএম

ভোট, ভাত ও গণতন্ত্র রক্ষার দাবীতে সিপিবি’র মানববন্ধন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভোট, ভাত ও গণতন্ত্র রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে  মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, আব্দুল হাই শরীফ, শাহানারা বেগম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শুভ বণিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের আহŸায়ক কৃষ্ণা ঘোষ, বাংলাদেশ যুব ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিশির চক্রবর্তী।


মানববন্ধনে কমরেড হাফিজুল ইসলাম বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রকৃতপক্ষে ২০% ভোটারও ভোট দিতে যায় নাই। নির্বাচন কমিশন কোটি কোটি টাকার লুট পাট করার উদ্দেশ্যে। সরকারি এবং সরকারি সাথে যারা যুক্তছিলেন শুধু তাদের বাণ্যিজক করার স্বার্থে। 


ইবিএম মেশিন আমদানি করা হয়েছে। যার মূল্য ৪ হাজার কেটি টাকা অধিক। সিটি কর্পোরেশন নির্বাচন লক্ষ্য করে এই হাজার হাজার কোটি টাকা লুট পাট করা হয়েছে। লুট পাটকে বৈধকরার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের ইভিএম ভোট হয়েছে। 


আমাদের কয়েক জন বাচাল মন্ত্রী বলেছেন, বাংলাদেশের শতবষের  ইতিহাসে এমন নির্বাচন হয় নাই। আপনারা সত্যি কথা বলেছেন। বাংলাদেশের ইতিহাসে দিনে ভোট রাতে অনুষ্ঠিত হয় নাই। 


সাহয্যের নামে ইভিএম এর একজনরে হাতের ছাপ নিয়ে ছিল মার বাংলাদেশের ইতেহাসে কোথাও ছিলো না। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই বললেই চলে। এভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন কিছুই রক্ষা করা যাবে না।  


প্রকৃতপক্ষে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভ‚য়া জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণ আর ভোটকেন্দ্রে যাওয়ার উৎসাহ রাখে না। এত কিছুর পরও ১ ফেব্রæয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদেরকে নাজেহাল করা এবং ভোটকেন্দ্রে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে প্রশাসনকে অনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যা দেশের গণতন্ত্র ও সংবিধান পরিপন্থী। 


নির্বাচন কমিশনের মেরুদÐহীন আচরণে জনগণ ক্ষুব্ধ। আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধীনে জনগণ আর কোন নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহবোধ করবে না। অবিলম্বে এই নির্বাচন কমিশন বাতিলের দাবী করছি। 


কোন দলীয় সরকারের অধীনে জনগণ নির্বাচনে অংশ নিবে না। সিপিবি মনে করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন পুনঃগঠনের মধ্যদিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। 


অন্যথায় দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এই পরিস্থিতিতে ভোট ও ভাতের অধিকার রক্ষায়, আওয়ামী দুঃশাসন হটানোর দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহŸান জানাচ্ছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন