বুদ্ধি প্রতিবন্ধিরা বোঝা নয়, আমাদের সম্পদ : ডিসি জসিম উদ্দিন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮ পিএম
যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, আমাদের সমাজে যারা বুদ্ধি প্রতিবন্ধি রয়েছে তাদেরকে আমরা কখনোই অবহেলার দৃষ্টিতে দেখবো না। সমাজের বুদ্ধি প্রতিবন্ধিরা আমাদের বোঝা নয়, তারা আমাদের একেকটা সম্পদ।
বৃহস্পতিবার (ফেব্রয়ারী) সকাল ১০টায় শহরের কালিরবাজার র্যাব-১১ এর কার্যালয় সংলগ্ন সুইড বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের পিঠা উৎসব, চড়ই ভাতী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিটি মা বাবা তাদের সন্তানের সবচেয়ে প্রিয় ও আদরের সন্তান হয়ে থাকে। আমরা বুদ্ধি প্রতিবন্ধি শিশুদেরকে আদর ¯েœহে গড়ে তুলবো। তাদেরকে সাহায্য ও সহযোগিতা করবো। তাদের মাধ্যমেই আমাদের আগামী দিনের পথচলা আরো বেশী সুন্দর হবে।
আজকে এই স্কুলে যে আয়োজন করা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যাতিক্রমর্মী একটি অনুষ্ঠান। দিনব্যাপি শিশুদের খেলাধুলা করা, পিঠা খাওয়া ও চড়ইভাতীর আয়োজন সত্যিই চমৎকার একটি আয়োজন। অত্র স্কুলে একটি ডিপ টিউবল, বাচ্চাদের জন্য নতুন করে ওয়াশরুম ও বাথরুমের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, সুইড বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুল আমিন, স্কুল কমিটির সদস্য ডাঃ মোঃ শাহনেওয়াজ, কাজী দলিল উদ্দিন দুল্লা,এস,এম সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, কমর উদ্দিন আহমেদ, জেলা পরিণদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, নাসিক ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস, এস,এম মেহের পরভীন, রুমা আক্তার,জেলা কালচারাল রুনা লায়লা, শহর সমাজ সেবা অফিসার নুর ফারজানা সহ প্রমূখ।
দিনব্যাপি এ আয়োজনে বিভিন্ন ধরনের বাহারি পিঠা,পায়েস, মিষ্টি, ঝালমুড়ি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে পরিবেশন করা হয়।


