Logo
Logo
×

নগর জুড়ে

কাল শুক্রবার মিশনপাড়ায় কাদিয়ানিদের পরিচিত সভা

Icon

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১১ পিএম

কাল শুক্রবার মিশনপাড়ায় কাদিয়ানিদের পরিচিত সভা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : হেফাজতে ইসলাম কর্তৃক কাদিয়ানিদের ‘অমুসলিম ঘোষণা’ অব্যাহত দাবীর প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে আহমদিয়া সম্প্রদায় এক আলোচনা সভার আয়োজন করেছে।

 

আগামীকাল শুক্রবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় মিশনপাড়ায় অবস্থিত আহমদিয়া মসজিদে (জামাতখানা) ‘পরিচিতি সভা’ নামে এ আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আহমদিয়া সম্প্রদায়।


গতকাল টেলিফোনে ‘যুগের চিন্তা’র সঙ্গে যোগাযোগ করে আহমদিয়া সম্প্রদায়ের নারায়নগঞ্জ জেলা আমীর ফজল মাহমুদ বলেছেন, আপনারা এক তরফা ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুনছেন। আমাদের বক্তব্য জানতে পারছেন না। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পরিচিতি অনুষ্ঠানে ঢাকা থেকে মুরুব্বীরা আসবেন। সেখানে প্রশ্নোত্তরেরও সুযোগ থাকবে।


আপনাদের সঙ্গে হেফাজতে ইসলামের বিরোধটা কোথায়? অনুষ্ঠানে এলেই এ ব্যাপারে জানতে পারবেন। সেখানে আলোচনারও সুযোগ থাকবে। আপনি বলছেন, আপনারাও আমাদের মতোই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হযরত মুহাম্মদ (স)কে নবী মানেন, কোরআনকে মানেন ধর্মীয় গ্রন্থ হিসেবে, আমাদের কলেমাও এক। 


তাহলে, আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এ প্রশ্নের উত্তরে কাদিয়ানি সম্প্রদায়ের আমীর ফজল মাহমুদ বলেন, ‘পার্থক্য তৈরী হয়েছে ইমাম মেহেদীকে নিয়ে। নবী করিম (স) নিজেই বলে গেছেন, ইমাম মেহেদী আসবেন। আমরা মনে করি তিনি এসে গেছেন। 


আপনারা মনে করেন, তিনি আসবেন। আপনি এলেই এ ব্যাপারে বিস্তারিত আলাপ করতে পারবেন। আমরা আমাদের পক্ষে কোরআন হাদিস থেকেই একাধিক যুক্তি দেবো।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন