Logo
Logo
×

নগর জুড়ে

সুস্থ শিশু আগামীর ভবিষ্যৎ : কাউন্সিলর খোরশেদ

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১১ পিএম

সুস্থ শিশু আগামীর ভবিষ্যৎ : কাউন্সিলর খোরশেদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পুষ্টি ও নারীবান্ধব ব্যবসা কেন্দ্রের আয়োজনে ১৩ নং ওয়ার্ডের গর্ভবর্তী মায়েদের পুষ্টিকর খাদ্য বিতরন করা হয়েছে।

 

বুধবার (৫জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের বোয়ালিয়া খাল রাস্তায় ৪৭জন গর্ভবতী মায়ের মধ্যে এক কেজি তেল, এক কেজি ডাল ও ত্রিশটি ডিম বিতরণ করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।


কাউন্সিলর খোরশেদ এসময় মায়েদের উদ্দেশ্য করে বলেন, আজকের সুস্থ শিশু আগামীর দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বড় করে তুলতে হবে। গর্ভবতী মায়ের গর্ভে শিশু যেভাবে বেড়ে উঠে।

 

শিশুর জন্মের পরেও তাকে পুষ্টিকর খাবার দিয়ে সেইভাবেই বড় করতে হবে। পুষ্টিকর খাবার কেয়ে বেড়ে উঠা শিশু আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১৩নং ওয়ার্ডে সিডিসি প্রকল্পে যারা অর্š‘ভুক্ত রয়েছে, সেখানে সকল নারী ইতিমধ্যে সুযোগ সুবিধা গ্রহণ করছেন।

 

এই পুষ্টি ও নারীবান্ধব ব্যবসা কেন্দ্র থেকে টানা ২বছর প্রত্যেক গর্ভবতীকে প্রতি মাসে ত্রিশটি ডিম, তেল ও মশুরীর ডাল পাবেন। মা ও শিশুর পুষ্টির হওয়ার জন্য এই বভ্যস্থা করা হয়েছে।


এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সামজ সেবক মো.আওলাদ হোসেন, সিডিসির ফেডারেশনের নেত্রী সুমি বেগম, শিল্পি রানী, সিউ নাসিমা আক্তার, খাদিজা, শিল্পী, রানী, সোনিয়া, সুমি প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন