Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০১ পিএম

নারায়ণগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে। রেখে জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হলো ‘জাতীয় গ্রন্থাগার দিবস’।


দিনটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সরকারি গ্রন্থাগার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি গ্রন্থাগারে এসে শেষ হয়। 


অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক),সালাউদ্দিন আহমেদ, শিক্ষানুরাগী কাশেম জামাল, ডা. শাহনেয়াজ চৌধুরীসহ প্রমুখ।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেন, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই এ দিবসের লক্ষ্য।


১৮৫০ সালে ইল্যান্ডে গণগ্রন্থাগার আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতার মধ্যে ১৮৫৪ সালে বগুড়ার উদবান লাইব্রেরী বাংলাদেশে প্রথম সমৃদ্ধ লাইব্রেরী তার মধ্যে বারিশাল যশোর রংপুর ওই বছরে প্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে সুধিজন পাঠাগার বড় আন্দোলনের বড় অংশ। পাঠাগারটি  হাঁটি পা পা করে যে আন্দোলন করছে। 


তিনি আরও বলেন, আব্দুলাহ আবু সাঈদ এক সময় ভালো সারা জাগিয়ে ছিলো যিনি জ্ঞানের আলোর ফেরিওয়ালা হিসেবে। তার পরবর্তিতে আমরা পলান সরকারকে খুঁজে পেলাম। তিনি গ্রামেগঞ্জে আলোর ফেরি করে বেরায়। আরও গ্রামগঞ্জে এই রকম পলান সরকার আছে হয়তো এখনো আলোতে আসতে পারেনি ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলামসহ তিনি বক্ত্যবে বলেন, প্রত্যেকটি পারিবারে পারিবারিক গ্রন্থাগার প্রয়োজন মনে করি। যে সব পরিবারে নিজস্ব পারিবারিক গ্রন্থাগার আছে তাদের প্রত্যেকটি সদস্য সমাজে  আলাদা আলো ছড়ায়। যাদের গ্রন্থাগার আছে তারা কোন জঙ্গীবাদি কাজে জড়াতে পারে না। যারা নিয়মিত ভালো বই পড়ে এরা কখনো সমাজে অসমাজিক কাজে জড়িত হওয়া সম্ভব হয় না। 


এসময় অনুষ্ঠানে পাঠ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কুইজসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন