৫ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’র মানববন্ধন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এর ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ এই মানববন্ধন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা আহবায়ক শরিফুল ইসলাম শুভ এসময় তাদের ৫ দফা তুলে ধরে।
দাবিগুলো হলো- প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন আয়োজন করতে হবে। কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স খোলা এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে। কলেজগুলোকে শুধু সনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি খুলতে হবে।
এছাড়া এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ১৭ ভাগ শিক্ষক সংকট আছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখে পরতে হয়ে তার মধ্যে সঠিক সময় ক্লাস হয় না। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, ক্লাস রুম সংকট , গবেষণাগার সংকট। বিজ্ঞান বিষয় নাম্বার দেয়া হয় কিন্তু কোন প্রকার ব্যবহারিক কার্যক্রম হয় না।
অতিরিক্ত ফি নিয়ে নাম্বার দিয়ে দিচ্ছে। আমরা যা ফলে কিছু শিক্ষতে পারছি না। যার ফলে অনেক কিছুৃ থেকে বঞ্চিত হয়ে আসছি। তাই আমরা চাই আমাদের দাবি গুলো সঠিক ভাবে, সুষ্ঠ ভাবে আন্দোলনের মাধ্যমে দাবি গুলো পূরণ করা।
এসময় উপস্থিত ছিলো, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বনী, আহ্বায়ক আল আমিন, নারায়ণগঞ্জ জেলা শরিফুল ইসলাম, সদস্য সচিব রায়হান শরিফ, যগ্ম আহ্বায়ক ফারহান ইসলাম কৌশিক, রোকেয়া আক্তার, রায়হান শরিফ, মোশারফ হোসেন,উম্মে হাবিবা আলভি প্রমুখ।


