বাংলা-বাঙালী-নজরুল-বঙ্গবন্ধু একই স্বপ্নের প্রতিচ্ছবি বিষয়ক আলোচনা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলা-বাঙালী-নজরুল-বঙ্গবন্ধু একই স্বপ্নের প্রতিচ্ছবি বিষয় নিয়ে নারায়ণগঞ্জ কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কলেজের সেমিনার কক্ষে বাংলা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু আল মোরছালিন আকন্দ ও সানজিদা আক্তার উপস্থাপনায় বাংলা-বাঙালী-নজরুল-বঙ্গবন্ধু বিষয়ে আলোচনা করেন বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম ও সানজিদা আক্তার। এছাড়া কবিতা আবৃত্তি করেন মো. সজিবসহ প্রথম ও দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী।এ সময় উপস্থিত ছিলেন, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষকা ও বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


