Logo
Logo
×

নগর জুড়ে

প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের অভাবনীয় সাফল্য

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৮ পিএম

প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলের অভাবনীয় সাফল্য
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০১৯ বছরের বৃত্তি পরীক্ষায় ২৮টি স্কুলের মধ্যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুল। এ বছর প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে ২৮ টি স্কুলের মধ্যে ফলাফলের দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। এর মধ্যে এ স্কুলের ৬জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে।


স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া কৃতি ৪২জন শিক্ষার্থীদের এমন ভাল ফলাফলের জন্য প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহাম্মদ আলী রেজা উজ্জল ও প্রধান শিক্ষক মেহেরুননেছা বিথি তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 


মেহেরুননেছা নাহার বিথি জানিয়েছেন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০১৯ বৃত্তি পরীক্ষায় প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবছর দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি লাভ করেছে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে মেধাতালিকায় দ্বিতীয় শ্রেণি থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে নাবিহা, অষ্টম স্থান অধিকার করেছে ইসমাইল আহমেদ এবং নবম স্থান অধিকার করেছে আরিয়ান। চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম স্থান অধিকার করেছে মাহাদী, দ্বিতীয় স্থান অধিকার করেছে ওয়াজিহা এবং চতুর্থ স্থান অধিকার করেছে নুরতাজ।

 
স্কুলের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি লাভ করে মেধা তালিকা অর্জন করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহামদ আলী রেজা উজ্জ্বল বলেন, শিক্ষার্থীরদের ভবিষ্যৎ সাফল্যের জন্য এমন ধারাবাহিকতা বজায় রাখবে বলে কামনা করছি। সেই সাথে স্কুলের প্রধান শিক্ষকসহ নিয়োজিত সকল শিক্ষক আগামীতেও শিক্ষার্থীদের এমন ভাল ফলাফল অর্জনে আরো আন্তরিকভাবে কাজ করবে এই প্রত্যাশা। শিক্ষা ব্যাবস্থাটাকে বাণিজ্যিকভাবে না নিয়ে সেবার দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম বাস্তবায়ন করে আগামীতেও এ স্কুল এমন ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন