Logo
Logo
×

নগর জুড়ে

দৈনিক শীতলক্ষ্যার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৬ পিএম

দৈনিক শীতলক্ষ্যার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চাষাঢ়া রাইফেলস ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এ  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। 


আরও উপস্থিত ছিলেন সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল, দৈনিক শীতলক্ষ্যার প্রকাশক ও সম্পাদক আরিফ আলম দীপু, দৈনিক সোজাসাপ্টার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ, নিউ এজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠু,  দৈনিক যুগের চিন্তা’র বার্তা সম্পাদক ইমতিয়াজ আহমেদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, দু’টি পত্রিকার উপরে একটু আস্থা রাখি তা হলো ডান্ডিবার্তা ও শীতলক্ষ্যা। কেন করি সেটি বড় বিষয় না। আজকে শীতলক্ষার ২৫ বছর পূর্তিতে এই যে আয়োজন করলো সে আয়োজনে আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের কথা চিন্তা করতে পারছি এই জন্য আরিফ আলম দীপুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন