Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস রোধে মেয়র আইভীর সতর্কতা

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:৪২ পিএম

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস রোধে মেয়র আইভীর সতর্কতা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস রোধে  সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, দেওভোগের মূল সড়কে ময়লা এবং ২নং রেল গেইটে পাবলিক টয়লেটের গেইটের সামনে ময়লা ও আবর্জনা পড়ে আছে। সারাবিশ্বে এখন করোনা ভাইরাসের আতঙ্ক। বাংলাদেশে যে এই ভাইরাস আসতে পারে না তা না। তাই আমাদের সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।


শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আয়োজিত আমাদের নগর আমরাই পরিচ্ছন্ন রাখবো কার্যক্রমের অংশ হিসেবে বন্দর ঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত ওয়াকওয়ে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। 


মেয়র আইভী বলেন, নদীর পাড়ে এভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এটা একেবারে ঠিক না। কারণ এই ময়লা-আবর্জনা সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদী দূষিত হচ্ছে। দল গঠন করে নদীর পাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে তাঁদেরকে সচেতন করতে হবে। যাতে নদীর পাড়ে ময়লা না ফেলে। নগর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অন্য কাউন্সিলরদের উৎসাহিত হতে হবে। 


তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জরিমানার বিধান আছে প্রয়োজনে সেটা প্রয়োগ করতে হবে। যখন পৌরসভা ছিল তখন প্রতিদিন হাঁটতাম আর দেখতাম যে কোথায় কি কাজ বাকি, কাজ ঠিকঠাক হচ্ছে কি না। ভোর বেলা আমি হঠাৎ চলে আসতাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন