Logo
Logo
×

নগর জুড়ে

মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে চারুকলা ইনস্টিটিউ’র যাত্রা

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১০:০৩ পিএম

মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে চারুকলা ইনস্টিটিউ’র যাত্রা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো.সামছুল আলম আজাদ জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ৯৪ সালে শহরের চাষাঢ়ায় রেলস্টেশন মসজিদের পেছনে মাত্র ৪জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।

 

৯৬ সালে ১৪জন শিক্ষার্থী নিয়ে জিমখানা বস্তি সংলগ্ন রেলওয়ের বরাদ্দকৃত ৮৩ শতাংশ জায়গার উপর ছোট্ট পরিসরে গড়ে তোলা হয় স্থায়ী ক্যাম্পাস। পরবর্তীতে সিটি করপোরেশন ২০১৮ সালে এই জায়গা রেলওয়ে থেকে অধিগ্রহণ করে চারুকলা ইনস্টিটিউটকে আরো ৪৩ শতক জায়গা সম্প্রসারণসহ ১৩ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে দেয়।


শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন ইনস্টিটিউট প্রাঙ্গণে রজত জয়ন্তীর অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। 

 

তিনি জানান, বর্তমানে ১ একর ২০ শতক জায়গার উপর চলছে এর অবকাঠামোগত উন্নয়ন কাজ। ২০০০ সালে এই ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী প্রি-ডিগ্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২০০৪ সালে প্রথম স্নাতক পরীক্ষায় অংশ নেন সমসাময়িক ব্যাচের শিক্ষার্থীরা। ২০০৬ সালে অনার্স কোর্স চালু হলে সারাদেশে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় ও শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। গত পঁচিশ বছরে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী স্নাতক ও সম্মান ডিগ্রি অর্জন করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।


অধ্যক্ষ সামছুল আলম আলম আরো জানান, মাস্টার্স কোর্স চালু করার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্র অনুমোদন হয়েছে। তবে সিটি করপোরেশনের অর্থায়নে ইতোমধ্যে নতুন ভবন নির্মাণসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নের কাজ চলমান থাকায় এ বছর সেটা সম্ভব হচ্ছে না। আগামী বছরের মধ্যে উন্নয়ন কাজ শেষ হলেই নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু করার প্রত্যাশার কথা জানান তিনি।


রজত জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের আঁকা নানা চিত্রকর্ম নিয়ে আয়োজিত সাত দিনব্যাপী এই চিত্রপ্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন