Logo
Logo
×

নগর জুড়ে

খতমে নবুওয়ত সম্মেলনে নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৮:৪২ পিএম

খতমে নবুওয়ত সম্মেলনে নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : ১ ফেব্রুয়ারি  নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।


 
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, কাদিয়ানি কাফের। কাদিয়ানী নিজেকে নবী দাবি করে এবং আমাদের রাসূল (সা.) কে নবী মানে না। তাই উম্মতে মোহাম্মদী হিসেবে আমাদের সকলকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে এবং জোরালোভাবে এ দাবি তুলতে হবে যে, অনতিবিলম্বে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। সুতরাং আগামীকালের সম্মেলনে আমাদের সকলের উপস্থিত থাকা ঈমানের দাবি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন