স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বলেন, কলেজ জীবনের আগে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
নতুবা ছাত্র জীবন ব্যাহত হবে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে কালিরবাজার কেসি নাগ রোডে অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
এছাড়াও খোরশেদ অভিবাবকদেরও এ বিষয়ে সর্তক থাকতে অনুরোধ করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ কাউন্সিলার খোরশেদকে ফুলেল শুভেচ্ছা জানান।


