সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ ও লাল পতাকা মিছিল শুক্রবার
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৪:৫২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ, গণসংগীত ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে শ্রমিক সমাবেশ, গণসংগীত ও শহরে লাল পতাকা মিছিলের আয়োজন করা হয়েছে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর অন্যতম শীর্ষ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন।
আরও বক্তব্য রাখবেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আসিত বরণ বিশ্বাস, গামের্ন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদসহ জেলার বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ।


