তোমাদের ভালো আচারন, ভালো গুণ আমাদের সমৃদ্ধি করবে : ডিসি জসিম
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১০:৩৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল ম্যানেজিং কামিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি পরিক্ষায় নাম্বার কম পেয়েছো। তারা জন্য মন খারপ করবে না, ভয় পাবার কিছু নাই।
বিশ্বের নাম করা ব্যক্তিরা যারা স্কুলে জীবনে ফেল করেছে, তারপরেও তারা বিশ্বের সেরা ব্যক্তি হয়েছেন। আবার এমন আছে যারা স্কুলে যায় নাই তারা বিশ্বের বড় ব্যক্তি হয়েছে। তাই ভয় পাবার কিছু নাই। তোমাদের প্রতি শুভ কামনা রইল।
তোমরা সারা বিশ্বের মুখ উজ্জ¦ল করে আমাদের এই স্কুলের মুখ উজ্জ্বল করো। তোমরা ভালো থাকলে আমরা আমাদের কর্ম ভবিষৎ বাড়াতে পারি। তোমাদের ভালো থাকায় আমাদের অনুপ্রেরণা যোগায়। তোমাদের ভালো আচারন, ভালো গুণ আমাদের সমৃদ্ধি করবে ।
বুধবার (২৯ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল প্রাঙ্গনে এসএসসি পরীক্ষর্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ প্রিপরেটরি স্কুল প্রধান শিক্ষক মো আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক শিক্ষা ও আইসিটি রেহেনা আকতারসহ স্কুল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ।
বক্তব্য শেষে জেলা প্রশাসক জসিম উদ্দিন ১০৩ জন পরীক্ষথীকে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন।


