Logo
Logo
×

নগর জুড়ে

তোলারাম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন’র শীতবস্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১১:১৮ পিএম

তোলারাম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন’র শীতবস্ত্র বিতরণ
Swapno

যুগের চিন্তা ২৪ : সরকারী তোলারাম কলেজ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। শনিবার  বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। 

 

এসয় তিনি বলেন আমাদের উচিত অস্বচ্ছল মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা আর সবসময় মহান আল্লাহ পাক এর কাছে শুক্রিয়া করা। 

 

শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী তোলারাম কলেজের প্রফেসর বেলা রানী সিংহ। অনষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রতন কুমার দাস, সঞ্চালনায় ছিলেন, এস.এম আরিফ মিহির। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা মোঃ সরাফতউল্লাহ, সাবেক ছাত্রনেতা মোঃ কিরন মোল্লা, মোঃ মাসুদুর রহমান, মোঃ মোজাম্মেল হোসেন, সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শওকতনস আলী ভূইয়া প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন