Logo
Logo
×

নগর জুড়ে

গলাচিপায় বাটা জুতার স্টলে আগুন

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৮:০৩ পিএম

গলাচিপায় বাটা জুতার স্টলে আগুন
Swapno

যুগের চিন্তা ২৪ : নগরীর গলাচিপায় বাটা কোম্পানীর একটি অস্থায়ী স্টলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় ১১৫ বঙ্গবন্ধু সড়কের গলাচিপা সালাউদ্দিন ম্যানশন সংলগ্ন বাটার বিশাল মূল্য ছাড়ের স্টলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 


খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট  ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় দোকানে থাকা প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেন স্টলের ম্যানেজার ও ইনচার্জ মোঃ আজাদ।


এদিকে আগুন লাগার ঘটনায় আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দেয়। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্টলের ম্যানেজার ও ইনচার্জ মোঃ আজাদ আরো জানান, বিকেল সাড়ে তিনটার দিকে পেছনের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্টলের এক কর্মকর্তা আমাকে ফোন করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে তাৎক্ষণিক আগুণ নিয়ন্ত্রণে আনে।


মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সম্পন্ন হলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন