Logo
Logo
×

নগর জুড়ে

স্কুলের জন্য বরদ্দকৃত জায়গা দখলদার থেকে উদ্ধার করলো জেলা প্রশাসন

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

স্কুলের জন্য বরদ্দকৃত জায়গা দখলদার থেকে উদ্ধার করলো জেলা প্রশাসন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শহরের ডন চেম্বার এলকায় জেলা প্রশাসনের অর্থায়নে কালেক্টরেট পাবলিক স্কুলের নামে বরাদ্দকৃত একটি জায়গা উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়।  জানা যায়, এর আগে জায়গাটিতে বিআইডব্লিউটিসি ওয়ার্কার ইউনিয়নের কর্মচারীদের বিশ্রামাগার ছিলো। 


এই বিষয়ে জেলা প্রশাসনের এসিল্যান্ড হাসান বিন আলী বলেন, এই জায়গাটি জেলা প্রশাসনের। বিআইডব্লিউটিসি দীর্ঘদিন এটি দখল করে আছে। কিন্তু পাশে একটি স্কুলে দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ায় স্কুল কতৃপক্ষ্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে। তাই আমরা জায়গাটি উদ্ধার করে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কে বুঝিয়ে দিয়েছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন